প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) উদ্যোগে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে গৃহায়ণ অর্থায়ন মেলা ২০১৭। রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৯ থেকে ২১ অক্টোবর তিন দিনব্যাপী এ মেলা চলবে। মেলায় সার্বিক সহায়তা করবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সম্প্রতি বিএইচবিএফসির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী। সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, বিএইচবিএফসির মহাব্যবস্থাপক দৌলতুন্নহার খানম, মো. জাহিদুল হকসহ অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি