বিএইচবিএফসির চেয়ারম্যান হয়েছেন ইয়াছিন আলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট ব্যাংকার মো. ইয়াছিন আলীকে সরকার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করেছেন।বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) যোগদানের আগে ইয়াছিন আলী দীর্ঘকর্মজীবনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রূপালী ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া তিনি কৃষি ব্যাংক ও অগ্রণী ব্যাংকে দায়িত্ব পালন করেন।ইয়াছিন আলী দেশে-বিদেশে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণে যোগ দেন। বিজ্ঞপ্তি।