বিএইচবিএফসির ছয় মাসের মুনাফা ৮৬ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ৮৫ কোটি ৭৬ লাখ টাকা মুনাফা অর্জন করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)।
সংস্থাটি গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় মাসে করপোরেশনের মোট আয় হয়েছে ১২২ কোটি চার লাখ টাকা, ব্যয় হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ টাকা।
আগের অর্থবছরের একই সময়ে ১১১ কোটি ৯৭ লাখ টাকা মুনাফা এবং ২৭ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছিল।
এ ছাড়া গত ছয় মাসে ঋণ মঞ্জুর করা হয় ২২২ কোটি ২০ লাখ টাকা।
তবে আগের মঞ্জুর করা ঋণ পরে বিতরণ হওয়ায় এই সময়ে মোট ঋণ বিতরণ বেড়ে দাঁড়ায় ২২৫ কোটি ৯৭ লাখ টাকা। এই সময়ে ২০০ কোটি ৪৫ লাখ টাকা ঋণ আদায় হয়।
একই সময়ে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ২৩৩ কোটি ১৮ লাখ টাকা, শ্রেণীকৃত ঋণের হার ৭ দশমিক ৯৬ শতাংশ এবং অশ্রেণীকৃত ঋণের হার ৯২ দশমিক ০৪ শতাংশ হয় বলে জানায় বিএইচবিএফসি।