প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর ফারুক সম্প্রতি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রায় সাড়ে চার বছর জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে পদোন্নতি দিয়ে বিএইচবিএফসিতে পদায়ন করা হয়। ওমর ফারুক ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। একই বছর অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। এর পর প্রতিষ্ঠানটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞপ্তি