বিএইচবিএফসির শাখা চালু করা হলো কিশোরগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ গৃহায়ণ সমস্যার সমাধানে দেশের সব জেলা ও উপজেলায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) শাখা খোলার পরামর্শ দিয়েছেন।স্পিকার বিএইচবিএফসিকে ব্যাংকে রূপান্তর করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।সম্প্রতি প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা সদরের গাইটাল এলাকায় বিএইচবিএফসির আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে এসব আহ্বান জানান আবদুল হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএইচবিএফসির চেয়ারম্যান ইয়াছিন আলী ও জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম তালুকদার। খবর বাসসের।