বিএইচবিএফসির ১২৮ কোটি টাকা মুনাফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ২০১১-১২ অর্থবছরে ১২৮ কোটি টাকার মুনাফা অর্জন করেছে, যা এর আগের (২০১০-১১) অর্থবছরের ১১২ কোটি টাকার চেয়ে ১৬ কোটি টাকা বা ১৪ দশমিক ০২ শতাংশ বেশি।বিএইচবিএফসি ২০১১-১২ অর্থবছরে ৩৬৬ কোটি টাকার ঋণ মঞ্জুর করেছে। তবে ঋণ বিতরণ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। আর আলোচ্য বছরে ঋণ আদায় করেছে ৪৪৪ কোটি টাকা।গত অর্থবছরে বিএইচবিএফসি দায় বাবদ সরকারকে নয় কোটি টাকা ও অন্যান্য প্রতিষ্ঠানকে ৮৫ কোটি টাকা (মোট ৯৪ কোটি টাকা) পরিশোধ করেছে। এ ছাড়া ৪২ কোটি ৫০ লাখ টাকার করপোরেট আয়কর দিয়েছে।চলতি ২০১২-১৩ অর্থবছরে বিএইচবিএফসির ঋণ মঞ্জুর ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪০০ কোটি ও ৩৫০ কোটি টাকা। বিজ্ঞপ্তি।