প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এবং লোটো বাংলাদেশের মধ্যে সম্প্রতি করপোরেট সমঝোতা হয়েছে। সমঝোতার আওতায় ২০১৬ সালে সারা বছর ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সব কর্মীর কাজের নিরাপত্তার জন্য অত্যাধুনিক ‘সেইফটি শু’ সরবরাহ করবে লোটো। অনুষ্ঠানে বিএটিবির পক্ষে উপস্থিত ছিলেন কমার্শিয়াল ইএইচএস ম্যানেজার সাইদ মুস্তাফা নাবিল হাসনাইন, ইএইচএস ম্যানেজার আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান এবং লোটো বাংলাদেশের পক্ষে ছিলেন জেনারেল ম্যানেজার (মার্চেন্ডাইজিং অ্যান্ড সিডিসি) এলডি সানাথ পুষ্পকুমারা। বিজ্ঞপ্তি।