বিএটিবির প্রথম বাংলাদেশি এমডি শেহজাদ মুনিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেহজাদ মুনিম ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ মঙ্গলবার যোগ দিচ্ছেন।
এ দেশে বিএটির শতাধিক বছরের ব্যবসায়িক কার্যক্রমে শেহজাদ মুনিমই হলেন প্রথম বাংলাদেশি এমডি। এর আগে তিনি বিএটির দক্ষিণ এশিয়া অঞ্চলের বিপণন পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৯৭ সালে তিনি বিএটি বাংলাদেশে যোগ দেন। বিজ্ঞপ্তি।