বিএটিবির বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালকেরা ছাড়াও বিপুলসংখ্যক শেয়ারধারী উপস্থিত ছিলেন। সাধারণ সভায় কোম্পানির ২০১৫ সালের শেয়ারধারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫ টাকা করে লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, ২০১৫ সালে কোম্পানিটি বিভিন্ন ধরনের কর বাবদ সরকারকে ১১ হাজার কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে।
বিজ্ঞপ্তি