বিএটিবির শেয়ারপ্রতি ৪৩ টাকা লভ্যাংশ অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ আমেনিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কোম্পানি লিমিটেড ২০১০ সালের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে ৪৩ টাকা হারে চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন করেছে।ঢাকার একটি হোটেলে গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়।সভায় কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন সভাপতিত্ব করেন। এতে কোম্পানির পরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকি, শেহজাদ মুনিম, মো. ফায়েকুজ্জামান ও মো. কামরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক অরুণ কাউল এবং পরিচালক ও কোম্পানি সচিব মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, বিএটিবি ২০১০ সালে মূল্যসংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক ও অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে ৪ হাজার ৬২৭ কোটি টাকা প্রদান করেছে। বিজ্ঞপ্তি।