বিএটির বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে শেয়ারধারীদের উপস্থিতিতে সভায় কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় শেয়ারপ্রতি ৬২ টাকা চূড়ান্ত লভ্যাংশও অনুমোদন করা হয়। অবশ্য এর ভেতর শেয়ারপ্রতি ১০ টাকা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসাবে প্রদান করা হয়েছে।
বার্ষিক সভায় কোম্পানির পরিচালক জালাল আহমেদ, কে এইচ মাসুদ সিদ্দিকী, মো. ফায়েকুজ্জামান, অ্যান্থনি ইয়ং, মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কামরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম এবং কোম্পানি সচিব আজিজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।