বিএটির শেয়ারপ্রতি ৪২ টাকা লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ কোম্পানি লিমিটেড ২০১১ সালের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৪২ টাকা (৪২০ শতাংশ) চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন করেছে।ঢাকার একটি হোটেলে গত বুধবার অনুষ্ঠিত কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন। সভায় কোম্পানির পরিচালক জাকির ইবনে হাই, কে এইচ মাসুদ সিদ্দিকী, অ্যান্থনি ইয়ং, মো. ফায়েকুজ্জামান, কামরুল হাসান ও শেহজাদ মুনিম এবং কোম্পানির সচিব আজিজুর রহমান উপস্থিত ছিলেন।সভায় কোম্পানির ২০১১ সালের আর্থিক বিবরণী, পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়।এতে জানানো হয়, বিএটি বাংলাদেশ ২০১১ সালে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট), সম্পূরক শুল্ক ও অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে মোট পাঁচ হাজার ৪৪৫ কোটি টাকা জমা দিয়েছে, যা বেসরকারি খাতে সর্বোচ্চ। বিজ্ঞপ্তি।