বিএনএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আজ বুধবার রাজধানীতে এক আলোচনা সভার আয়োজন করেছে।


আদাবরে সংস্থাটির প্রধান কার্যালয়ে (বাড়ি-৭০৬, সড়ক-১১, বায়তুল আমান হাউজিং সোসাইটি) অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিএনএফ এর ঢাকা জেলাস্থ ১৬টি সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিএমএসএফ এর নির্বাহী পরিষদ সদস্য শাহানাজ বেগম পলির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংস্থার মহাসচিব খায়রুজ্জামান কামাল।

বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি এমএ লতিফ, মিসেস লুৎফুন নাহার রুনু, বেগম নাসরীন সুলতানা লোপা, ড. হামিদা খানম, বেগম শাকিলা চৌধুরী, বেগম ইয়াছমিন আকতার, মো. ওয়ালিয়ার রহমান, সাংবাদিক মুজিবর রহমান চৌধুরী প্রমুখ এতে বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি