বিএপিএলসির নতুন নেতৃত্ব

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে সামিট পাওয়ারের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আনিস এ খান। তাঁরা সম্প্রতি ২০১৬-২০১৭ সালের জন্য নির্বাচিত হন।
বিএপিএলসির নবনির্বাচিত নির্বাহী পর্ষদের সদস্যরা হলেন মালেক স্পিনিং মিলসের এমডি এ মতিন চৌধুরী, সোনারগাঁও টেক্সটাইলসের চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান, এপেক্স ফুডসের চেয়ারম্যান জাফর আহমেদ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এমডি মুবারক আলী, মডার্ন ইন্ডাস্ট্রিজের এমডি সৈয়দ তারেক মো. আলী, ডেফোডিল কম্পিউটারসের এমডি সবুর খান, দেশ গার্মেন্টসের চেয়ারম্যান রোকেয়া কাদের, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের এমডি ফারজানা চৌধুরী, পাইওনিয়ার ইনস্যুরেন্সের এমডি কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, হামিদ ফেব্রিকসের এমডি আবদুল্লাহ্ আল মাহমুদ, সায়হাম কটন মিলসের এমডি সৈয়দ ইশতিয়াক আহমেদ, ডেলটা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মনজুরুর রহমান, বারাকা পাওয়ারের এমডি গোলাম রব্বানী চৌধুরী, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের এমডি মুনসুর আহমেদ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের এমডি আহমেদ রাজীব সামদানী, আল-আরাফাহ্ ব্যাংকের এমডি হাবিবুর রহমান, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকসের পরিচালক ফিরোজ আলম, সেন্ট্রাল ইনস্যুরেন্সের সিইও জাহিদ আনোয়ার খান এবং গ্লোবাল হেভি কেমিক্যালসের কোম্পানি সচিব খন্দকার আহাদুজ্জামান। বিজ্ঞপ্তি।