বিএফএফইএর নতুন কমিটি সভাপতি আমিন উল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমায়িত খাদ্য রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আর্ক সি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিন উল্লাহ।সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হন ছবি ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রিজের এমডি কাজী বেলায়েত হোসেন। সহসভাপতি নির্বাচিত হলেন মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্সের এমডি আশরাফ হোসেন (চট্টগ্রাম) ও সাতক্ষীরা ফুডসের এমডি মো. খলিলুল্লাহ (খুলনা)। সম্প্রতি তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সংগঠনের ২০১৩-১৪ সাল মেয়াদি নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন গোলাম মোস্তফা, কাজী শাহনেওয়াজ, এস এম আমজাদ হোসেন, এ জাব্বার মোল্লা, অসীম কুমার বড়ুয়া, রেজাউল হক, খন্দকার আইনুল ইসলাম, মোস্তফা আরিফ চৌধুরী, এম সাইফুর রহমান মজুমদার, মো. তারিকুল ইসলাম ও রাফায়েত হাসান। বিজ্ঞপ্তি।