বিএফএলএলএফইএর চেয়ারম্যান মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিউদ্দিন আহমেদ মাহিন
মহিউদ্দিন আহমেদ মাহিন

এমএম গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন ২০১৬-১৮ সাল মেয়াদে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দিলজাহান ভূঁইয়া সিনিয়র ভাইস চেয়ারম্যান, এম এ আউয়াল ভাইস চেয়ারম্যান ও সোহেল আহমেদ কোষাধ্যক্ষ হয়েছেন। সদস্যরা হলেন টিপু সুলতান, শওকত আলী খান জাহাঙ্গীর, এস এ এম এম নুরুদ্দিন, শাহজাহান, আবুল কাশেম, আবদুল কাদের, শাহজালাল মজুমদার, শহীদ উল্যাহ ও শামসুল হুদা।
বিজ্ঞপ্তি