প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকারি পণ্য উৎপাদনে সয়া ময়দা ব্যবহারে উৎসাহিত করতে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএবিবিএমএ) এবং দ্য ওয়ার্ল্ড ইনিশিয়েটিভ ফর সয়া ইন হিউম্যান হেলথ (ডাব্লিউআইএসএইচএইচ)-এর মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি রাজধানীর পান্থপথে বিএবিবিএমএর কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তিতে স্বাক্ষর করেন বিএবিবিএমএর প্রেসিডেন্ট শফিকুর রহমান এবং ডাব্লিউআইএসএইচএইচের নির্বাহী পরিচালক জিম হার্শে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের চেয়ারম্যান ফখরুল ইসলাম মুন্সী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী। বিজ্ঞপ্তি।