প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) মান সনদ (অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট) পেল দেশে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই। মান, পরিবেশ ও খাদ্যনিরাপত্তা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান সনদ যথাযথভাবে অনুসরণ করায় সংস্থাটি এ সনদ পেল। বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে আয়োজিত সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সনদ দেন। অনুষ্ঠানে আরও সাতটি পরীক্ষাগারকেও অ্যাক্রিডিটেশন সনদ দেওয়া হয়। বিএবি এ পর্যন্ত ২৩টি জাতীয় ও বহুজাতিক পরীক্ষণ ল্যাবরেটরি, দুটি ক্যালিব্রেশন ল্যাবরেটরি এবং একটি মেডিকেল ল্যাবরেটরিকে অ্যাক্রিডিটেশন সনদ দিয়েছে।
বিজ্ঞপ্তি