বিএবির সনদ পেল নাসদাৎ টেস্টিং ল্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যের মান যাচাইয়ের পরীক্ষাকেন্দ্র নাসদাৎ ইউনিভার্সাল টেস্টিং ল্যাবরেটরি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের (বিএবি) সনদ পেয়েছে। ৯ জুন বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নাসদাৎ-এর পক্ষে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছ থেকে সনদটি গ্রহণ করেন। গত বছর নাসদাৎ টেস্টিং ল্যাবের যাত্রা শুরুর পর থেকে ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানি সহজ হয়েছে। নাসদাৎ ল্যাব এখন ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের টেস্টিং সনদ দিচ্ছে। ভবিষ্যতে টিভি ও মোটরসাইকেলসহ অন্যান্য পণ্যে সনদ দেবে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি।