বিএমডব্লিউ ব্রাজিলে নতুন সংযোজন কারখানা খুলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বিশ্ববিখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ব্রাজিলে ৩৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। আর এই অর্থ বিনিয়োগ করা হবে নতুন একটি সংযোজন কারখানা স্থাপনের জন্য।প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা ফ্রেডরিখ এইচিনার বলেছেন, শিগগিরই তাঁরা ব্রাজিল সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দাখিল করবেন।এর আগে ব্রাজিলে আমদানি করা গাড়ির ওপর উচ্চ হারে কর আরোপ ও স্থানীয়ভাবে মোটরগাড়ি প্রস্তুত বা সংযোগের ক্ষেত্রে অধিক পরিমাণে সমাধানীয় উপাদান ব্যবহারের বাধ্যবাধ্যকতা নিয়ে ব্রাজিল সরকারের সঙ্গে ডিএমডব্লিউসহ একাধিক আন্তর্জাতিক কোম্পানির বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিএমডব্লিউ সরে আসার হুমকিও দিয়েছিল।জানা গেছে, আপাতত পাঁচটি মডেলের মোটরগাড়ি সংযোজনের জন্য এই কারখানা খোলা হবে। সূত্র: রয়টার্স