বিএমবিএর নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নির্বাচন গতকাল শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৬-১৭ সালের জন্য সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল ইনভেস্টমেন্টসের পরিচালক ছায়েদুর রহমান। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবি ক্যাপিটালের খাইরুল বাসার আবু তাহের। এ ছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসরীন সুলতানা প্রথম ও ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেসের সিইও মোস্তফা কামাল দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সমিতির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের সিইও খন্দকার কায়েস হাসান। বিএমবিএর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিএলএফএস ইনভেস্টমেন্টসের সিইও নৃপেন্দ্র চন্দ্র পণ্ডিত। এদিকে নির্বাচন শেষে নতুন কার্যকরী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সমিতির সদ্য বিদায়ী সভাপতি তানজিল চৌধুরী।