বিএসআরএম-অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজম চিকিৎসা এবং অটিস্টিকদের শিক্ষা ও জীবিকায় সহায়তার উদ্দেশে বিএসআরএম গ্রুপ এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে বিএসআরএম গ্রুপ অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক ও অর্থপূর্ণ জীবনে নিয়ে আসতে সহায়তা করবে। গত বুধবার চট্টগ্রামে বিএসআরএম গ্রুপের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসাইন, ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহের আলী, হেড অব সিএসআর রুহী এম আহমেদ, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রওনক হাফিজ, ট্রেজারার শারমিন ইয়াসমিন, সদস্য মাসুম কবির। বিজ্ঞপ্তি।