প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের উত্তর চরাঞ্চলে নলকূপ স্থাপনের মধ্য দিয়ে এক হাজার পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে বিএসআরএম, সিএলপি এবং অংশীদারি এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং হেড অব সিএসআর পিআর অ্যান্ড কমিউনিকেশনস রুহি এম আহমেদ। অন্যান্যের মধ্যে ছিলেন বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসেন ও ফাইন্যান্স ডিরেক্টর জোহাইর তাহের আলী। বিজ্ঞপ্তি।