বিএসআরএমের নতুন স্টিল 'ম্যাক্সিমা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহৎ স্থাপনা তৈরিতে ব্যবহারের জন্য ‘ম্যাক্সিমা’ নামে নতুন ইস্পাত বা স্টিল বাজারে আনল ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম।
সর্বোচ্চ পর্যায়ের গবেষণার মাধ্যমে নতুন এই পণ্য বাজারে আনা হয়েছে। নতুন এ স্টিলের ন্যূনতম শক্তি ৮০ কেএসআই এবং ন্যূনতম প্রসারণক্ষমতা ১৬%।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গত মঙ্গলবার আয়োজিত এক সেমিনারে নতুন স্টিলের যাত্রা শুরুর ঘোষণা দেন বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি আমির আলীহোসাইন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী অধ্যাপক শামীম জেড বসুনিয়া। ‘উচ্চশক্তির ৮০ গ্রেডের রডের উদ্ভাবন’ শীর্ষক এ
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ও গবেষক খান মাহমুদ আমানত ও ইশতিয়াক আহমেদ।
সেমিনারে বিএসআরএমের এমডি আমির আলীহোসাইন বলেন, বাংলাদেশে বর্তমানে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিএসআরএম নতুন যে পণ্য বাজারে এনেছে তা সুউচ্চ স্থাপনা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ও বড় বড় নদীকে কেন্দ্র করে পরিকল্পিত টানেল ও সেতু নির্মাণে ব্যবহার করে স্থাপনার সর্বোচ্চ নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করা যাবে।
সেমিনারে দেশের ৪৫০ জন পুরকৌশল প্রকৌশলীর উপস্থিতি ছিলেন। বিজ্ঞপ্তি।