বিএসইসির কাছে ব্যাখ্যা চায় বিএমবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া ঋণসীমার বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। গত ১৩ জুলাই ব্যাখ্যা চেয়ে বিএমবিএর পক্ষ থেকে বিএসইসিকে একটি চিঠি দেওয়া হয়। বিএসইসির বেঁধে দেওয়া ঋণসীমা অনুযায়ী চলতি মাসের প্রথম দিন থেকে ১ অনুপাত ০.৫ হারে বিনিয়োগকারীদের ঋণ বিতরণ করতে হবে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী শেয়ার কেনার ক্ষেত্রে ১০০ টাকা বিনিয়োগ করে তার বিপরীতে সর্বোচ্চ ৫০ টাকা ঋণ নিতে পারবেন। কিন্তু ঋণের এই সীমা কার্যকর করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে। বিএমবিএ বলছে, নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে না বিতরণ করা পুরাতন ঋণের ক্ষেত্রেও এই সীমা কার্যকর করতে হবে তা বিএসইসির নির্দেশনায় স্পষ্ট করা হয়নি। যদি পুরাতন ঋণের ক্ষেত্রে এ সীমা কার্যকর করতে হয়, তাহলে অনেক বিনিয়োগকারীর শেয়ার জোরপূর্বক বিক্রি বা ফোর্সড সেলের আওতায় পড়বে। এ কারণে বিএসইসির কাছ থেকে এ-সংক্রান্ত ব্যাখ্যা চেয়েছে বিএমবিএ।