বিএসইসির নতুন প্রতীক অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন প্রতীক ঠিক করা হয়েছে। গতকাল বিএসইসির সভায় এই প্রতীকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কমিশনের এর আগের সভায় প্রতীকটি প্রাথমিকভাবে অনুমোদন করা হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকের সঙ্গে সাদৃশ্য রেখেই বিএসইসির নতুন প্রতীক তৈরি করা হয়েছে। প্রতীকের মাঝখানে গোলাকার পৃথিবীর ওপর অঙ্কিত রয়েছে দেশের মানচিত্র। গোলাকার এই প্রতীকের ওপরে-নিচে বড় অক্ষরে লেখা রয়েছে সংস্থাটির নাম।