বিএসইসির ৪৯ পদ স্থায়ী করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন নির্বাহী পরিচালক, ছয়জন পরিচালকসহ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৪৯টি পদ স্থায়ী করা হয়েছে। এর আগে অস্থায়ী ভিত্তিতে এসব পদ সৃষ্টি করা হয়েছিল।
অর্থ মন্ত্রণালয় গত মঙ্গলবার এসব পদকে স্থায়ী করার সম্মতি দিয়েছে। চিঠির মাধ্যমে তা বিএসইসিকে জানানো হয়েছে।
জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কয়েক বছর আগেই বিএসইসিতে অস্থায়ীভাবে এসব পদ সৃষ্টি করা হয়েছিল। সরকারি আনুষ্ঠানিকতা শেষে অর্থ মন্ত্রণালয় পদগুলোকে স্থায়ী করার অনুমতি দিয়েছে।
যেসব পদকে স্থায়ী করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুটি নির্বাহী পরিচালক, ছয়টি পরিচালক, নয়টি উপপরিচালক, ২০টি সহকারী পরিচালক, আটটি ব্যক্তিগত কর্মকর্তার পদ।