বিএসএইচআরএম এবং গ্রো এন এক্সেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এবং গ্রো এন এক্সেলের মধ্যে সম্প্রতি একটি দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে গ্রো এন এক্সেল এবং বিএসএইচআরএম দেশের মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে।বিএসএইচআরএমের সভাপতি ও দি সিটি ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান মো. আবদুস সালাম ভূঁইয়া এবং গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জুলফিকার হোসেন চুক্তিটি স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএইচআরএমের সহসভাপতি নূর মোহাম্মদ, বিএসএইচআরএমের মহাসচিব আসিফ জামান এবং গ্রো-এন এক্সেলের সহযোগীরা। বিজ্ঞপ্তি।