বিএসএফআইসি খোলাবাজারে চিনি বিক্রি শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থা (বিএসএফআইসি) গতকাল সোমবার থেকে খোলাবাজারে চিনি বিক্রয় শুরু করেছে। প্রতি কেজি প্যাকেটের খুচরা মূল্য ৬০ টাকা দরে এ চিনি বিক্রি করা হচ্ছে। রজমান মাসে মোট ১৫ লাখ কেজি চিনি বিক্রি করবে।মতিঝিলের স্থায়ী বিক্রয়কেন্দ্র ছাড়াও দুটি ট্রাকের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় চিনি বিক্রির মোবাইল কার্যক্রম চালু থাকবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া চিনি বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নির্মাণাধীন ভবনে বিএসএফআইসির চেয়ারম্যান মাহ্মুদউল হক ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম বক্তব্য দেন।শিল্পমন্ত্রী বলেন, আগামী বছর থেকে সারের মতো চিনিও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।