বিএসএসসিওএ মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) দেশে বেসরকারি পর্যায়ে নিরাপত্তা সেবাদানকারী মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের সংবর্ধনা দেবে। এ লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি সার্ভিসেস কোম্পানিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (বিএসএসসিওএ) বেসরকারি পর্যায়ে নিরাপত্তা সেবাদানকারী মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করার উদ্যোগ নিয়েছে। বিএসএসসিওএ এ খাতে নিয়োজিত মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের দুই কপি পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র, সরকার প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ ও সরকারি গেজেটের অনুলিপিসহ ২৫ অক্টোবরের মধ্যে সংগঠনের মহাসচিবের বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে। যোগাযোগের ঠিকানা: মো. শাহ আলম সরকার, মহাসচিব, বিএসএসসিওএ, রুম নম্বর ৬০৫ (ষষ্ঠ তলা), আরএস ভবন ১২০/এ মতিঝিল (দৈনিক বাংলা মোড়), ঢাকা। বিজ্ঞপ্তি।