বিএসটিআইতে নতুন মহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসিব। গতকাল রোববার তিনি বিএসটিআইতে যোগ দেন।
এর আগে সাইফুল হাসিব বেসরকারীকরণ কমিশনের পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বেসরকারীকরণ কমিশন এবং বিনিয়োগ বোর্ড একীভূত হওয়ায় তিনি দুই মাস জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে তিনি ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন। বিজ্ঞপ্তি।