বিএসটিআইয়ের সনদ অনলাইনে মিলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্টিফিকেশন মার্কস (সিএম) শাখার অটোমেশনের ফলে এখন থেকে সংস্থাটির মানসনদ সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হবে। আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে সনদ প্রদানসহ সব কার্যক্রম পরিচালনা করা হবে অনলাইনে।
এ অটোমেশন কার্যক্রম গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।