বিএসটিএমপিআইএর নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) নতুন কমিটিতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফয়েজ উদ্দিন আহমদ। আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে ইকবাল হোসেন এবং সহসভাপতি হয়েছেন জেড ওয়াই খান মজলিস, আবুল হাসেম ও আবু সাইদ মিয়া। ৩ ডিসেম্বর নতুন কমিটির ২৫ পরিচালক পদে নির্বাচন হয়। গতকাল শনিবার সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন হয়েছে। বিজ্ঞপ্তি।