বিএসবি-বিএসআরএসের ছয় মাসে ১৯ কোটি টাকা নিট মুনাফা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধুনালুপ্ত বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) ২০০৯ সালের শেষ ছয় মাস জুলাই-ডিসেম্বরে মোট ১৯ কোটি চার লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে।এর মধ্যে বিএসবি ১১ কোটি ২৫ লাখ টাকা এবং বিএসআরএস সাত কোটি ৭৯ লাখ টাকা মুনাফা করে।বিএসবি ও বিএসআরএসের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিচালনা পর্ষদের ১৭তম সভায় সম্প্রতি এ তথ্য জানানো হয়। বিডিবিএলের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।মো. মিজানুর রহমান সভায় জানান, আলোচ্য সময়ে অধুনালুপ্ত বিএসবি ও বিএসআরএস প্রায় ৬২ কোটি ৬১ লাখ টাকা আয় এবং ৩২ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করে। বিজ্ঞপ্তি।