বিএসসি ৬৩ লাখ শেয়ার ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।চট্টগ্রামের একটি হোটেলে গতকাল বুধবার বিএসসির বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় বিএসসির চেয়ারম্যান ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের, নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার, অর্থ মন্ত্রণালয়ের মহাপরিচালক চৌধুরী সালেহ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।কমোডর মকসুমুল কাদের জানান, শিগগিরই বিএসসির ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার ছাড়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ জন্য আইসিবিকে ইস্যু ম্যানেজার নিয়োগ করা হয়েছে। প্রতিটি ১০০ টাকার শেয়ার প্রিমিয়ামসহ এক হাজার টাকায় বিক্রি করা হবে।শাজাহান খান জানান, বিএসসিকে আরও লাভজনক সংস্থায় পরিণত করতে পর্যায়ক্রমে ছয়টি জাহাজ কেনা হবে। এর মধ্যে তেলবাহী একটি বড় জাহাজ ক্রয়ের ব্যাপারটি বর্তমানে প্রক্রিয়াধীন।