বিএসসিকে কারণ দর্শাতে বলেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), প্রতিষ্ঠানটির সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিবকে কারণ দর্শাতে (শোকজ) বলেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।ডিএসই সূত্র জানায়, বিএসসির পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক হিসাব বিবরণী গত ৩১ জানুয়ারির মধ্যে এসইসিতে জমা না দেওয়ায় এই নোটিশ দেওয়া হয়েছে।