বিএসসির ত্রৈমাসিক হিসাব প্রকাশ, কমেছে ইপিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বিএসসি তাদের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় বা ইপিএস আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিক অনিরীক্ষিত হিসাব অনুযায়ী বিএসসির করপরবর্তী মুনাফা হয়েছে সাত কোটি ৩৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে তিন লাখ টাকা বেশি। মুনাফা বাড়লেও এই সময়ে ইপিএস কমেছে তাদের। ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৫.৪৩ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩.৪৭ টাকা কম। ২০১২ সালের এই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৮.৯০ টাকা।

এদিকে গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে প্রতিষ্ঠানের করপরবর্তী মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি টাকায়। আর এই সময়ে ইপিএস হয়েছে ১৭.৬১ টাকা।