বিএসসির ৩০৬২৫০টি শেয়ার ছাড়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ১৭ দশমিক ৫০ শতাংশ বা তিন লাখ ছয় হাজার ২৫০টি শেয়ার বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদের সরকারের হাতে থাকা এই শেয়ার ছাড়ার ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের মাধ্যমে সেকেন্ডারি বাজারে এ শেয়ার ছাড়া হবে।ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।