বিএসসিসিএলের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২৪ সেপ্টেম্বর।বিএসসিসিএল আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭.৮৫ টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮.০৭ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৫.১১ টাকা।