বিও হিসাবের তথ্য হালনাগাদের নির্দেশ বিএসইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া (আইপিও) সংশোধনের লক্ষ্যে বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব হালনাগাদ করতে বিনিয়োগকারীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইপিওর আবেদনপদ্ধতি পরিবর্তনের লক্ষ্যে সিডিবিএল ডাটাবেজ হালনাগাদ প্রয়োজন। তাই বিও হিসাবধারীকে ৩১ জানুয়ারির মধ্যে নিজ নিজ ডিপির কাছে বিও হিসাবের জন্য প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, সম্প্রতি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের পক্ষ থেকে আইপিওর আবেদন সহজ করার প্রস্তাব দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বিএসইসি এই উদ্যোগ নেয়।