বিওসি বাংলাদেশের উপদেষ্টা হয়েছেন ওয়ালি ভূঁইয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিওসি বাংলা-দেশ লিমিটেডের (বিওসিবি) উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ালি ভূঁইয়া ওবিই। যা আজ ১ জুন বুধবার থেকে কার্যকর হবে। তিনি বিগত ৩৬ বছর ধরে এই কোম্পানিতে দায়িত্ব পালন করে আসছেন।ওয়ালি ভূঁইয়া ১৯৯৮ সাল থেকে মে ২০১১ পর্যন্ত বিওসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাস্থ্যগত কারণে গত ১২ মে এমডির পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন।জনাব ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৫ সালে বিওসি বাংলাদেশে যোগ দেন। পরবর্তীতে তিনি এই প্রতিষ্ঠানের বিভিন্ন ঊর্ধ্বতন পদে কাজ করেন।ওয়ালি ভূঁইয়া ১৯৯৯ থেকে ২০০৩ ও ২০০৭-০৯ সাল মেয়াদে তিনবার ফরেইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতির দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।