বিওসির শীর্ষ পর্যায়ে পরিবর্তন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিওসি বাংলাদেশ লিমিটেডের (বিওসিবি) শীর্ষ পর্যায়ে পরিবর্তন ঘোষণা করা হয়েছে। বিওসিবির ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পর্ষদের সদস্যপদ থেকে ওয়ালিউর রহমান ভূঁইয়া স্বাস্থ্যগত কারণে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন। চলতি ২০১১ সালের ১২ মে থেকে তাঁর এই অবসরগ্রহণ কার্যকর হবে।বিওসিবির বর্তমান অর্থ পরিচালক ও কোম্পানি সচিব আজিজুর রশীদও ৩১ জানুয়ারি স্বেচ্ছায় অবসরগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।গতকাল বৃহস্পতিবার বিওসিবির পরিচালনা পর্ষদের এক সভায় এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। পরিচালনা পর্ষদ ওয়ালিউর রহমান ভূঁইয়ার স্থলে এরফান শিহাবুল মতিনকে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমানে কোম্পানির বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১৩ মে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়ে তিনি কোম্পানির বিক্রয় ও বিপণন, ডিস্ট্রিবিউশন ও কাস্টমার ইঞ্জিনিয়ারিং সার্ভিস, প্রকল্প ও ক্রয় প্রভৃতি দায়িত্ব পালন করবেন।পরিচালনা পর্ষদের একই সভায় কোম্পানির বর্তমান অর্থ মহাব্যবস্থাপক নাজমুল হোসেনকে অর্থ পরিচালক ও কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।কোম্পানির চেয়ারম্যান এম সাইদুজ্জামান বলেন, ‘ওয়ালিউর রহমান ভূঁইয়া ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে একজন উল্লেখযোগ্য ও প্রশংসনীয় নেতা। তাঁর অবসরগ্রহণের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আশা করি, তিনি নিজের স্বাস্থ্যের উন্নতি করতে মনোযোগী হবেন। বহু বছর ধরে কোম্পানিতে অবদান রাখার জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’ বিজ্ঞপ্তি।