বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে বিয়াকের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট (আইএলআই) যৌথভাবে ঢাকার একটি হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনজীবী রফিক-উল হক। এতে অন্যান্যের মধ্যে বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান, প্রধান নির্বাহী তৌফিক আলী, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধি মাসরুর রিয়াজ, আইএলআইয়ের প্রতিনিধি কার্লোস ডাভিলা ও রোনাল ম্যাকহিউও বক্তব্য দেন।বিয়াকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রশিক্ষণ কর্মসূচিতে আইনজীবী, প্রকৌশলী, হিসাববিদ, ব্যাংক ও করপোরেট খাতের নির্বাহী মিলিয়ে ৬৫ জন অংশ নেন।