বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবসায়ীদের সহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আদালতগুলোয় মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা ব্যবসা ও বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। এ অবস্থায় বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবসায়ীদের সহায়ক এবং একটি কার্যকর উপায় হতে পারে।রাজধানীর একটি হোটেলে বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন। গতকাল শনিবার এ সভার আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক)।বাণিজ্য মন্ত্রণালয় এবং বিয়াক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।সভার প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, আরবিট্রেশন বা সালিসির মাধ্যমে ব্যবসায়ীদের অনেক জটিল সমস্যার সহজ সমাধান হতে পারে। সালিসি সুবিধার বিষয়ে সরকার চাহিদামতো সব ধরনের সহায়তা দেবে। বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী বলেন, সরকার বিভিন্ন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক করে আইন সংশোধন করেছে। সভায় সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা চেম্বারের বিদায়ী সভাপতি আসিফ ইব্রাহীম, সাবেক সভাপতি এম এইচ রহমান, আইনজীবী এম জহির প্রমুখ বক্তব্য দেন।