বিকল্প বিরোধ নিষ্পত্তি হলে বিনিয়োগকারীরা লাভবান হবেন
আদালতের বাইরে সালিস বা মধ্যস্থতাকারীর সহায়তায় বিরোধ নিষ্পত্তি হলে সময় ও অর্থ ব্যয় কম হয়। এ জন্য সরকার অর্থ, ব্যবসা ও বাণিজ্য-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থা চালু করতে বলেছে। এতে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা লাভবান হবেন।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর এফেক্টিভ ডিসপিউটন রেজুলেশন ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত অ্যাক্রেডিটেশন কোর্স অন মেডিয়েশনের সমাপনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, সালিস বা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত নিষ্পত্তি হলে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান। আরও বক্তব্য দেন বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী, সিইডিআরের প্রোগ্রাম ম্যানেজার মাসরুর রিয়াজ। বিজ্ঞপ্তি।