বিকল্প বিরোধনিষ্পত্তি প্রথা আজ শুরু
রাজধানী ঢাকায় আজ বুধবার থেকে চালু হচ্ছে রাজস্বসংক্রান্ত জটিলতা নিরসনে বিকল্প বিরোধনিষ্পত্তি প্রথা। তবে ঢাকায় শুধু আয়কর ও মূল্য সংযোজনসংক্রান্ত বিরোধই নিষ্পত্তি করা যাবে।প্রাথমিকভাবে কর অঞ্চল-১, বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউ (আয়কর), এলটিইউ মূসক ও দক্ষিণ কমিশনারেট (কাস্টমস, মূসক, এক্সাইজ)—এই চারটি কার্যালয়ে বিকল্প বিরোধনিষ্পত্তি প্রথা চালু হবে। এই চারটি বিভাগে নিবন্ধিত করদাতারাই বিকল্প বিরোধনিষ্পত্তির সুবিধা নিতে পারবেন। এ লক্ষ্যে ইতিমধ্যে ১২ সদস্যবিশিষ্ট একটি সহায়তাকারী প্যানেল চূড়ান্ত করা হয়েছে। এতে রািজস্ব বিভাগের কোনো কর্মকর্তা নেই।জানা গেছে, বিকল্প বিরোধনিষ্পত্তি প্রথার আওতায় যেকোনো অভিযোগ পেলে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে তা মীমাংসা করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।বর্তমানে রাজস্বসংক্রান্ত মামলার কারণে রাজস্ব বিভাগের ১৬ হাজার মামলায় প্রায় ১৫ হাজার কোটি টাকা আটকে আছে। স্থানীয় একটি হোটেলে আইনমন্ত্রী শফিক আহমেদ এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে চট্টগ্রাম কাস্টম হাউসে কাস্টমস বিভাগের বিকল্প বিরোধনিষ্পত্তি ব্যবস্থা চালু করা হয়।