বিকাশ ও হলি ড্রাগসের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকাশ লিমিটেড ও হলি ড্রাগস ল্যাবরেটরিস লিমিটেড সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে হলি ড্রাগস ল্যাবরেটরিস লিমিটেড সারা দেশে ছড়িয়ে থাকা নিজেদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের অর্থ বিকাশের মাধ্যমে সংগ্রহ করতে পারবে । বিকাশ লিমিটেডের হেড অব ইস্টার্ন মার্কেট ও বিপণন বিভাগের কর্মকর্তা ইরফানুল হক এবং হলি ড্রাগস ল্যাবরেটরিসের প্রধান ব্যবস্থাপক গিয়াস উদ্দিন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট সংগ্রহ করবে হলি ড্রাগস ল্যাবরেটরিস। এর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শাখাগুলো থেকে দ্রুত অর্থ সংগ্রহ করতে পারবে হলি ড্রাগস।১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলি ড্রাগস ল্যাবরেটরিস একটি ইউনানি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।