প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা গ্রামীণ ইউনিক্লো স্টোরে কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারবেন। সম্প্রতি বিকাশের সঙ্গে গ্রামীণ ইউনিক্লোর এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং গ্রামীণ ইউনিক্লোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বাংলাদেশে গ্রামীণ ইউনিক্লোর যাত্রা শুরু হয় ২০১০ সালে। ২০১৩ সালের জুলাই থেকে আরামদায়ক পোশাক সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে ঢাকায় স্টোর চালু করে গ্রামীণ ইউনিক্লো। বর্তমানে ঢাকা শহরে তাদের স্টোর সংখ্যা আটটি, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। চুক্তি অনুসারে বিকাশের গ্রাহকেরা প্রাথমিকভাবে গ্রামীণ ইউনিক্লোর সবগুলো স্টোরে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। বিজ্ঞপ্তি।