বিকাশ দিয়ে কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উদ্যাপনের অংশ হিসেবে বিকাশের গ্রাহকেরা দেশের প্রতিষ্ঠিত ২৮টি ফ্যাশন হাউস এবং অনলাইন শপ থেকে পণ্য কিনে বিকাশ দিয়ে মূল্য পরিশোধ করলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এই অফারে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো হচ্ছে আড়ং, অ্যাড্রইট, অহং, আম্বার লাইফস্টাইল, ক্যাটস আই, ডুয়েট এডি ঐতিহ্য, আল-আমর, জেন্টল পার্ক, জ্যোতি, জেনিস, কে জেড, লোটো, ওটু, রঙ, রেক্স, ইয়েলো, ওম্যান্স ওয়ার্ল্ড, আজকেরডিলডটকম, এখনিডটকম, ব্যাপারীডটকম, বিপণিডটকম, বাইমিব্র্যান্ডডটকম, বাই২৪ডটকমবিডি, এসোডটকম, আইফেরিডটকম, প্রিয়শপডটকম, টারটল।
৫ এপ্রিল থেকে এই অফার শুরু হয়েছে। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। বিকাশের গ্রাহকেরা এই ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর ২৪৪টি আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন। বিজ্ঞপ্তি।