পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিকাশের গ্রাহকেরা দেশজুড়ে ৩৬৫টি আউটলেটে বা দোকানে বিকাশ দিয়ে কেনাকাটা করলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক বা মূল্য ফেরত পাবেন। কেনাকাটা-পরবর্তী দুই কর্মদিবসের মধ্যেই এ সুবিধা পাওয়া যাবে। এ ক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ নেই। গত শুক্রবার শুরু হওয়া এই কার্যক্রম ঈদের দিন পর্যন্ত চলবে। দেশের ৩৯টি ব্র্যান্ডের পণ্য কেনাকাটায় এ সুবিধা পাওয়া যাবে। ব্র্যান্ডগুলোর মধ্যে আড়ং, লোটো, ক্যাটস আই, জেনিস, এক্সপ্রেস লেদার, স্বপ্ন, আগোরা, ডেইলি শপিং, আম্বার লাইফ স্টাইল, রিলুস, রেড, মনসুন রেইন, কে জেড ইন্টারন্যাশনাল, উইমেন্স ওয়ার্ল্ড, জেমস গ্যালারি, ব্যাঙ, ইরানি বোরকা হাউস, সেইলর, সহজ ডট কম, বাসবিডি ডট কম ইত্যাদি উল্লেখযোগ্য। এসব ব্র্যান্ডের আউটলেট বা শাখার তালিকা পাওয়া যাবে বিকাশের এই ওয়েবসাইট (www.bkash.com এবং ফেসবুক পেজে www.facebook.com/ bkashlimited। বিকাশের বিপণন প্রধান আসিফ আহমেদ বলেন, বিকাশ গ্রাহক নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে কেনাকাটা, মোবাইল ফোনের ব্যালান্স রিচার্জ, বিমার প্রিমিয়াম প্রদান, হাসপাতালের বিল প্রদান করতে পারছেন।
বিজ্ঞপ্তি